নিজস্ব প্রতিবেদক : মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহার ২৩০টি পাঁকা ঘর বিতরণ করা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। রবিবার দ্বিতীয় পর্যাযে উপজেলার ২৩০টি পাঁকা ঘর ভূমিহীন গৃহহীনদের মাঝে বিতরণ করা হয়। কেন্দ্রিয় ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ঘর বিতরণের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মিলনাতয়নে উপজেলায় ভূমিহীন গৃহহীনদের মাঝে পাঁকা ঘর বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ, সহকারী কমিশনার নাজির হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান সহ উপজেলার সূধীজনরা উপস্থিত ছিলেন।
এসময় ২৩০টি পরিবারের হাতে ঘরের চাবি, জমির নামজারি, খাজনা ও দাখিলাসহ প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করা হয়।
The post গোবিন্দগঞ্জে পাঁকা ঘর পেল ২৩০টি পরিবার appeared first on গোবি খবর.
