সোমবার, ২১ জুন, ২০২১

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গোবিন্দগঞ্জ পৌরসভার সাড়ে ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সাড়ে ৪০ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার। সোমবার দুপুরে পৌর মিলনাতয়নে মেয়র মুকিতুর রহমান রাফি ২০২১-২০২২ অর্থে বছরের এই বাজেট ঘোষণা করেন। তিনি নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে তাঁর প্রথম বাজেট ঘোষণা করেন।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান। পৌর প্যানেল মেয়র শাহীন আকন্দের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সামাদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, নাগরিক কমিটির আহবায়ক আব্দুল মতিন মোল্লা প্রমুখ।

সম্পুরক এক প্রশ্নের জবাবে মেয়র মুকিতুর রহমান রাফি জানান, আজ একশত দিন হলো তাঁর দায়িত্ব গ্রহণের। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভাকে একটি পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়ে তুলতে চান। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

The post নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে গোবিন্দগঞ্জ পৌরসভার সাড়ে ৪০ কোটি টাকার বাজেট ঘোষণা appeared first on গোবি খবর.



Advertiser