সোমবার, ২১ জুন, ২০২১

সাতক্ষীরায় করোনায় ১ জন ও উপসর্গে ৩ জনের মৃত্যু নতুন করে আক্রান্ত ৫০

মোঃ মামুন হোসেন,  সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ ডেলিগেট হাসপাতালে করোনার উপসর্গ জ্বর,সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ৫০ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘনটায় সাতক্ষীরা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১৬ জনের নমুনা পরিক্ষায় ৫০ জনের করোনা সনাক্ত হয়েছে। শতকারা আক্রান্তের হার দাঁড়িয়েছে ৪৩ দশমিক ১০ শতাংশে। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১২৯ জনের মধ্যে ২০ জন করোনা পজেটিভ রোগী আছে। এর বাইরে সাতক্ষীরা সদর হাসপাতালে আরও ৩ জন করোনা পজেটিভ রোগী চিকিৎসা নিচ্ছে।

করোনার শুরু থেকে এ পর্যন্ত সাতক্ষীরায় ২ হাজার ৯০৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ৬০ জন । আর  উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৬৬ জন।সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়ীতে মোট ৮৭৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছে।

এদিকে জেলা প্রশাসনের দেওয়া ৫ জুন থেকে চলমান লকডাউন তৃতীয় দফায় বাড়িয়ে ২৪ জুন করা হয়। কঠোর বিধি-নিষেদের মধ্যদিয়ে চলছে চলমান লকডাউন। করোনার উর্ধমুখী হওযায় লকডাউন বাস্তবায়নে পুলিশ শহরের মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড দিয়ে লোক চলাচল নিয়ন্ত্রণ করছে। স্বাস্থ্য বিধি মেনে বাড়ীতে থাকার জন্য আহবান করছেন পুলিশ প্রশাসন।  কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। স্থানীয় হাট-বাজার গুলোতে প্রশাসনের নজরদারি না থাকায় কোন ভাবে স্বাস্থ্য-বিধি মানছে না সাধারণ মানুষ। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে জেলা প্রশাসন।

The post সাতক্ষীরায় করোনায় ১ জন ও উপসর্গে ৩ জনের মৃত্যু নতুন করে আক্রান্ত ৫০ appeared first on গোবি খবর.



Advertiser