আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বিশ্ব ব্যাপি মহামারী করােনা ভাইরাস সংক্রমনের কারনে জন দূর্ভোগে থাকা ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের অসহায় কর্মহীন মানুষের মাঝে জিআর বরাদ্দের ১০কেজি করে চাল বিতরন করা হয়েছে।
বুধবার সকাল থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে সাবেক ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে ইউনিয়নের ৪০০ জনের মধ্যে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হয়। ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলের তত্ত্বাবধানে তালিকাভুক্তদের মধ্যে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
এ সময় উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের তদারকি করেন ইউনিয়নের নিয়োজিত ট্যাগ কর্মকতা ও ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সচিব জাহাঙ্গীর আলম সরকার । এছাড়াও উদ্যোক্তা মনোয়ার হোসেন সহ ওই ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।
The post ফুলছড়িতে কর্মহীন মানুষের মাঝে জিআর বরাদ্দের চাল বিতরন appeared first on গোবি খবর.
