সৈ: সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী পৌর সভার ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরের জন্য ২৪ কোটি ৯৪ লাখ ০২ হাজার ৩৬১ টাকার বাজেট ঘোষণা করেন পৌর সভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামন বকল। এ বাজেট ঘোষণায় পৌর সভার মেয়রকে সহযোগিতা করেন পৌর সভার সচিব মোঃ আঃ মান্নান।
২৪-০৬-২০২১ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় পৌর সভার সভা কক্ষে উন্মুক্ত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর সভার কাউন্সিল-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক, রাজনীতিক, মানবাধিকারকর্মী, পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
The post ধনবাড়ী পৌর সভার উন্মুক্ত বাজেট ঘোষণা appeared first on গোবি খবর.
