আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি’র শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৩ই জুন) বাদ জোহর উপজেলা জামে মসজিদে ফুলছড়ি উপজেলার নব্য জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি’র আয়োজনে সংগঠনের উপজেলা সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন এর সঞ্চালনায় দোয়া পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার কফিল উদ্দিন সরকার, জেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি ও প্রধান শিক্ষক আবুল হোসেন শিকদার, শিক্ষক আব্দুস সাত্তার, আব্দুল ওয়াহেদ, উপজেলা আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সোলায়মান হোসেন ফুলমিয়া প্রমুখ।
দোয়া শেষে তবারক বিতরণ করা হয়। অপরদিকে উপজেলার মদনেরপাড়া বায়তুত ত্বাক্বওয়া নুরানী মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বি মিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ১ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার পিত্তথলীতে অপারেশন করা হয়। অপারেশন শেষে তিনি হাসপাতাল থেকে ফিরে বাসায় বিশ্রামে আছেন।
The post ফুলছড়িতে ডেপুটি স্পিকারের সুস্থতা কামনায় দোয়া মাহফিল appeared first on গোবি খবর.
