মঙ্গলবার, ১৫ জুন, ২০২১

দিনাজপুর জেলায় এমপি শিবলী সাদিকের নির্দেশে ঘোড়াঘাট ছাত্রলীগের মাস্ক বিতরণ

ঘোড়াঘাট থেকে মনজুরুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর জেলায় করোনা বৃদ্ধি এমপি শিবলী সাদিকের নির্দেশে ঘোড়াঘাট উপজেলা ছাত্রলীগ অসহায় মানুষের মাঝে ৫শতাধিক মাস্ক বিতরণ করেছে।

জানা যায়, দিনাজপুর ৬ আসনের এমপি শিবলী সাদিক করোনা রোগ যাতে বৃদ্ধি না পায় সেই লক্ষ্যে সচেতনতামূলক ১৫ জুন ঘোড়াঘাট ছাত্রলীগের মাধ্যমে মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে ঘোড়াঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, সহ-সভাপতি আব্দুল আজিজ (রিপন), সাংগঠনিক সম্পাদক রিয়াদুস সালাম (রনি), যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান (সিজু) ও ঘোড়াঘাট পৌরসভাসহ উপজেলার ৪টি ইউনিয়নের ছাত্রলীগের নেত্রীবৃন্দ উপস্থিত থেকে মাস্কগুলো বিতরণ করেন।

The post দিনাজপুর জেলায় এমপি শিবলী সাদিকের নির্দেশে ঘোড়াঘাট ছাত্রলীগের মাস্ক বিতরণ appeared first on গোবি খবর.



Advertiser