হযবত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গৃহহীনদের ঘর দেয়ার প্রবণ দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার জাতীয় পার্টির তারাপুর ইউনিয়নে সাধারণ সম্পাদক রুহুল আমিনের বিরুদ্ধে। গত দু’বছর আগে ওই ইউনিয়নের বিভিন্ন গৃহহীনদের কাছে থেকে ঘর দেয়ার কথা বলে, হাতিয়ে নিয়েছে হাজার হাজার টাকা। গৃহহীন মানুষগুলো একটু আশ্রয় পাবার আশায় দাদন ব্যবসায়ীদের কাছে থেকে সুদের টাকা নিয়ে দিয়েছে। আবারও কেউ গরু-ছাগল বিক্রি করে টাকা দিয়েছে। দেখতে দেখতে দু’বছর কেটে গেলেও ঘর তো পায়নি বরং টকা ফেরত চাইতে গেলে রুহুল আমিন তাদেরকে বাসা থেকে দুর-দুর করে তারিয়ে দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায়। গৃহহীন নুরভানু বেগম জানান, আমার কাছে থেকে গত দু’বছর আগে রুহুল আমিনকে ঘর দেয়া কথা বলে ছয় হাজার টাকা নেয়।
আমি সে টাকা চাইতে গেলে বিভিন্ন তালবাহান করেন। জাতীয় পার্টির তারাপুর ইউনিয়নের ৯ নং ওয়াট সভাপতি আবু তালেব জানান, রুহুল আমিনের দুর্নীতি দিনের পর দিন বেড়েই চলেছে। সে সাধারণ ভিজিএফ এর ১০ কেজি চাউলের নাম দিলেও কমপক্ষে ২০ টাকা করে নেয়। এমনকি আমিও যদি কোন প্রকার নাম রুহুল আমিনকে দেই সে আমার কাছে থেকে টাকা নেয়। এ নিয়ে ওই ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মজিবুর রহমান মাষ্টার সাথে কথা হলে তিনি জানান, আমি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভোগছি। রুহুল আমিন আমার অসুস্থতার সুযোগ নিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এ নিয়ে অভিযুক্ত রুহুল আমিনের সাথে কথা হলে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, আপনার নিউজ করেন, যা পারেন লেখেন।
The post সুন্দরগঞ্জে সরকারি ঘর দেয়ার নামে জাপা নেতার বিরুদ্ধে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ appeared first on গোবি খবর.
