ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: বাংলাদেশ ট্যুরিজম বোর্ড কর্তৃক নওগাঁ জেলা সমন্বয়কারী হিসেবে মনোনীত হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার কৃতি সন্তান, সংগঠক ও গণমাধ্যম ব্যাক্তিত্ব খ্যাত রুবাইত হাসান (২৪)। সে উপজেলার শিহাড়া ইউনিয়নের কাষ্টবই গ্রামের রমজান আলী ও রোকেয়া বেগমের দ্বিতীয় পুত্র।
উল্লেখ্য যে, জাতিসংঘ স্বেচ্ছাসেবী ডিপার্টমেন্ট ও সরকারের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বাংলাদেশে বিদেশি পর্যটন বাড়াতে এক সঙ্গে কাজ করে যাচ্ছে। মূলত জাতিসংঘ স্বেচ্ছাসেবী থেকেই ট্যুরিজম বোর্ডের কাছাকাছি আসেন তিনি। এ নিয়ে গত তিন মাসে সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক তিন রকম প্রতিষ্ঠানেই পদ দখল করে বেশ চমক সৃষ্টি করেছেন এ দক্ষ সমাজ উন্নয়ন ও মানবাধিকার কর্মী।
The post বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে পদ পেলেন পত্নীতলার রুবাইত হাসান appeared first on গোবি খবর.
