নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে গ্যাসের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। নাগরিক কমিটির উদ্যোগে রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির আহবায়ক আব্দুল মতিন মোল্লা, উপজেলা বাসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেএসডির উপজেলার সাধারণ সম্পাদক আলী আজগর, সিপিবির উপজেলা সভাপতি তাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খোকন আহম্মেদ, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল হক প্রধান, কৃষক নেতা মমতাজ আলী প্রধান, ভোক্তা মঞ্চের নেতা আলমগীল হোসেন, সাংবাদিক ডিপটি প্রধান প্রমুখ।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ উপজেলার ভিতর দিয়ে সঞ্চালন লাইন ব্যবহার করে গ্যাস যাচ্ছে রংপুর, সৈয়দপুর ও পীরগঞ্জে। উপজেলায় গ্যাসের সংযোগ দেওয়ার দাবীতে নাগরিক কমিটি সহ বিভিন্ন সামাজিক সংগঠন বেশকিছু দিন ধরে আন্দোলন করে আসছে। আন্দোলনের অংশ হিসেবে নাগরিক কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
The post গ্যাসের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান appeared first on গোবি খবর.
