শনিবার, ১২ জুন, ২০২১

ধামইরহাটে পানিতে ডুবে শিশুর মৃৃত্যু

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ডোবার পানিতে পড়ে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ওই ডোবা থেকে শিশু জিমের লাশ উদ্ধার করা হয়। নিহত জিম উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আঙ্গরত বাকাপাড়া গ্রামের ছয়েফ মন্ডলের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে,দুপুর ১টার দিকে শিশু জিমসহ তিনজন বাড়ীর উত্তর দিকে প্রায় ৬শত ফুট দূরে একটি ডোবার (গর্ত) পার্শ দিয়ে যাচ্ছিল। শিশু জিমের পায়ে কাঁদা লাগাল সে ওই ডোবার পানিতে পা ধোয়ার জন্য যায়। এক পর্যায়ে সে পানিতে পড়ে যায়। অপর শিশুরা বাড়ীতে এসে খবর দিলে তাৎক্ষনিক পরিবারের লোকজন গিয়ে জিমকে মৃত অবস্থায় ডোবা থেকে উদ্ধার করে। ছয়েফ উদ্দিনের পরিবারের দুই মেয়ের মধ্যে জিম ছিল ছোট মেয়ে।

The post ধামইরহাটে পানিতে ডুবে শিশুর মৃৃত্যু appeared first on গোবি খবর.



Advertiser