নুর হোসেন রেইন,সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ মুজিব বর্ষ উপলক্ষে ঢাকা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে গৃহ উদ্বোধনের পর প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ভূমিহীন ও গৃহহীন ৪০ পরিবারকে জমি ও গৃহের দলিল হস্তান্তর করেন।রোববার সকালে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত তুহিন হোসেন, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব,উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা যুবলীগ সভাপতি হারুন অর রশিদ হিরু সহ আরো অনেকে। ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের আওতায় সাঘাটা উপজেলায় ৮০টি ঘর বরাদ্ধ হয় এর মধ্যে ৪০টি জমি ও গৃহের দলিল হস্তান্তর করেন। বাকি ৪০টি ভূমিহীন ও গৃহহীন প্রকল্পের নির্মান কাজ অচিরেই শেষ হবে।
The post সাঘাটায় প্রধানমন্ত্রীর পক্ষে ইউএনও ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমি ও গৃহের দলিল হস্তান্তর appeared first on গোবি খবর.
