রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ২৩ জুন দুপুরে উপজেলার পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগ আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হয় এবং র্যালীটি পিংনা মুক্তিযোদ্ধা সংসদে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে। পরে সেখান থেকে শোভাযাত্রা নিয়ে ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে এসে কেক কাটে সমবেত নেতাকর্মীরা।
এসময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমান সিদ্দিক বলেন, আজ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য জাতীয় নেতাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। এদেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার তাদের অক্লান্ত প্রচেষ্টা ও আর্দশের অকৃত্রিম ভালবাসার অবদান। আজ সেই গৌরবোজ্জ্বলময় দলের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী। মহান স্বাধীনতার যুদ্ধে স্বাধীন সার্বভৌমত্ব অর্জনে নেতৃত্ব দেয় আওয়ামী লীগ।
ইতিহাস স্বাক্ষী‘বঙ্গবন্ধু, আওয়ামী লীগ ও বাংলাদেশ,এই তিনটি নাম একই সূত্রে গাঁথা।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি একেএম শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করীম সজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুল আলম জুবেল ও ইউনিয়ন আওয়ামী লীগের ছাত্রলীগসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
The post সরিষাবাড়ীতে আ’লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত appeared first on গোবি খবর.
