হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ তিস্তার ভাঙনের মুখে হাজারও হেক্টর জমির তোষাপাট। একদিকে ভাঙন অন্যদিকে এখনও অনেক পরিপোক্ত হয়নি তোষাপাট । সে কারণে তোষাপাট কাটা সম্ভব হচ্ছে না। পরিশ্রমের ফসল চোখের সামনে বিলিন হচ্ছে নদীগর্ভে। কিছুই করার নেই, শুধু নিবার্ক হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে চরের কৃষকরা। তিস্তার তীব্র ভাঙনের ভয়াল চিত্র দেখে হতবাক হয়ে পড়েছে চরবাসি। তিস্তার এই ভয়াল রুপ যেন কালের বিবর্তন। দিন রাতের ব্যবধানে চলে যাচ্ছে বসতবাড়িসহ শতাধিক একর আবাদি জমি। ভাঙন রোধে বিভিন্ন এলাকায় ফেলা হচ্ছে জিও ব্যাগ ও বালুর বস্তা । ভাঙনের মুখে হাজারও বসতবাড়ি ও ফসলি জমি। ভাঙনের শঙ্কায় নদী পাড়ে বসবাসরত পরিবারদের ঘুম হারাম হয়ে গেছে। কোন ভাবেই থামছে না তিস্তার ভাঙন। তিস্তার অব্যাহত ভাঙনে বেসামাল হয়ে পড়েছে চরাঞ্চলের পরিবারগুলো। গোটা বছরের ব্যবধানে হাজারও একর আবাদি জমিসহ দেড় হাজার বসত বাড়ি নদীগর্ভে বিলিন হয়ে গেছে।
ভাঙনের মুখে পড়েছে হাজারও একর ফসলি জমি ও বসতবাড়ি। চলতি মৌসুমে বিশেষ করে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি, পাঁচপীর খেয়াঘাট, তারাপুর ইউনিয়নের খোদ্দা, লাঠশালা ও হরিপুর ইউনিয়নের কাশিম বাজার খেয়াঘাটসহ কাপাসিয়া ইউনিয়নের বিভিন্ন চরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে হরিপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের ভাঙন কবলিত এলাকায় বালুর বস্তা ফেলা হচ্ছে। চলতি মৌসুমে উপজেলায় ৪ হাজার ২৭২ হেক্টর জমিতে তোষাপাট চাষাবাদ হয়েছে। এর মধ্যে সিংহভাগই চাষাবাদ হয়েছে তিস্তার চরাঞ্চলে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত রাক্ষুসি তিস্তানদী এখন তার গতিপথ হারিয়ে এবং পলি জমে একাধিক শাখা নদীতে পরিণত হয়েছে।
পানি বৃদ্ধি পাওয়ায় ওইসব শাখা নদীতে এখন স্রোত দেখা দিয়েছে। স্রোতের কারণে উজানে ভাঙনে তিস্তার বালু চরের সবুজের সমারহ ও বসতবাড়ি বিলিন হচ্ছে নদীগর্ভে। বেলক হাজারির হাট গ্রামের রিয়াজ মিয়া জানান, তিনি তিন বিঘা জমিতে তোষাপাট আবাদ করেছে। এরমধ্যে এক বিঘা জমির তোষাপাট ইতিধম্যে নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এখনও ক্ষেতের বেশিভাগ তোষাপাট হয়নি। সে কারণে কাটা যাচ্ছে না। তাই তোষাপাট নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ জানান, উঠতি তোষাপাট নদীগর্ভে বিলিন হওয়া হতাশাগ্রস্থ হয়ে পড়েছে চরের কৃষকরা। চলতি মৌসুমে চরে তোষাপাটের ভাল ফলন হয়েছে।
The post সুন্দরগঞ্জে ক্ষেতের তোষাপাট নিয়ে হতাশায় চরাঞ্চলের কৃষক appeared first on গোবি খবর.
