মনজুরুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে দীপশিখা এনজিও’র কৃষি উন্নয়ন কর্মসূচী গতি প্রকল্পের আওতায় জৈব উপায়ে উৎপাদিত সবজী বিক্রয় কেন্দ্র ওসমানপুর বাজারে মাশিদুল ইসলামের কাঁচা মালের দোকানে ফিতা কেটে উদ্বোধন করেন, ঘোড়াঘাট উপজেলা কৃষি কর্মকর্তা এখলাস হোসেন সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু। এ সময় উপস্থিত ছিলেন, মোঃ আব্দুর রহিম, দীপশিখা এনজি’ও এরিয়া ম্যানেজার, অন্তিম কুমার সরকার, সহ সমন্বয়কারী আইজিএ, মোঃ মনজুরুল ইসলাম, সিনিয়র সুপারভাইজার, কৃষি, ঘোড়াঘাট উপজেলা বহুমুখী কৃষক উন্নয়ন ফোরাম ও সংগঠনের সদস্যবৃন্দ।
The post ঘোড়াঘাটে গতি প্রকল্পের আওতায় জৈব উপায়ে উৎপাদিত সবজী বিক্রয় কেন্দ্র উদ্বোধন appeared first on গোবি খবর.
