আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এনআইএলজি) উদ্যোগে বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচি (এইচএলজি) প্রাতিষ্ঠানীকিকরণ প্রকল্প বিষয়ক একদিনের উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ বঙ্গবন্ধু হলরুমে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, পল্লী উন্নয়ন অফাসার মো. হাসানুজ্জামান হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, বেতকাপা ইউপি চেয়ারম্যান ফজলুল করিম, বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, এ্যাজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) ও হেলভেটাস ইন্টারন্যাশনাল কো-অপারেশন প্রতিনিধি মিলন চৌধুরীসহ জেলা এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এ্যাজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি) ও হেলভেটাস ইন্টারন্যাশনাল কো-অপারেশন বাংলাদেশের সহযোগিতায় কর্মশালায় উপজেলা পর্যায়ের কর্মকতা, জনপ্রতিনিধি,সংরক্ষিত ইউপি মহিলা প্রতিনিধি, জনপ্রতিনিধি, মিডিয়া প্রতিনিধি এবং ইউপি সচিবসহ ৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। শেষে কর্মশালায় শিখন ও বাছাই পদ্ধতি গ্রহণ করা হয়।
The post পলাশবাড়ীতে বাংলাদেশে পারস্পারিক শিখন কর্মসূচি প্রাতিষ্ঠানীকিকরণ প্রকল্প বিষয়ক উপজেলা কর্মশালা appeared first on গোবি খবর.
