বুধবার, ২৩ জুন, ২০২১

সুন্দরগঞ্জে  ঐতিহ্যবাহী চং ঘুড়ি ফাইনাল খেলা অনুষ্ঠিত 

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মুজিব শতবর্ষ উপলক্ষে পশ্চিম ঝিনিয়া যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী চং ঘুড়ির ফাইনালে খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দহবন্দ ইউনিয়নের পশ্চিম ঝিনিয়া শুখান পুকুর নামক স্থানে দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুলের সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিসেস আফরুজা বারী। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেল, বেলকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজি,  সুন্দরগঞ্জ ডি ডব্লিউ  সরকারি কলেজ শাখার ছাত্রলীগের আহবায়ক রতন মিয়াসহ আ’লীগের অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলায় ৯ টি কালার ঘুড়ি অংশ গ্রহণ করেন। পরে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

The post সুন্দরগঞ্জে  ঐতিহ্যবাহী চং ঘুড়ি ফাইনাল খেলা অনুষ্ঠিত  appeared first on গোবি খবর.



Advertiser