শুক্রবার, ২ জুলাই, ২০২১

জাবিতে ডিবেটিং সোসাইটি অব ইকোনমিক্সের নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারিহা আফনান শাহেদকে সভাপতি ও আবদুল্লাহ বিন আশরাফকে সাধারণ সম্পাদক করে ডিবেটিং সোসাইটি অব ইকোনমিক্সের (ডিএসই) নতুন কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (২ জুলাই) সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সারা সুলতানা পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি (শিক্ষা ও গবেষণা) সামিরা তাসনীম মিম, সহ-সভাপতি (বিতর্ক) মো. আরিফ, সহ-সভাপতি (প্রশাসন) সীমান্ত বুলবুল সজল, যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) নাইম সরকার দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) তাপসী দে প্রাপ্তি, যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) ভাস্কর দে ধ্রুব, সাংগঠনিক সম্পাদক জাফর ইমাম ও সহ-সাংগঠনিক সম্পাদক জয় ভূষণ দেবনাথ।

কমিটিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক হয়েছেন ইমরান হোসেন, দফতর সম্পাদক সিদ্দিকুর রহমান, অর্থ সম্পাদক আসিফা মেহজাবিন প্রমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সারা সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক মার্জিয়া আলম নিশা ও অনুষ্ঠান সম্পাদক হয়েছেন মো. ওবায়দুল্লাহ।

এছাড়াও সামিয়া ইসলাম আনিকা, নওরীন রহমান, ওয়াসিফ ফুয়াদ সিয়াম, সাদিয়া সরোয়ার উল্লাস ও রাইসা আদিবা রাহাকে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. খন্দকার ম আশরাফুল মুনিম, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. ওমর ফারুক সুজন ও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক ফারহান আনজুম করিম নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন।

ফারুক হোসাইন/আরএইচ/এমএস



Advertiser