শনিবার, ৩ জুলাই, ২০২১

এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ১৯তম বর্ষে পদার্পণ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাস্ক বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় থানা মোড় চারমাথায় এই মাস্ক বিতরণ করা হয়। এনটিভির জেলা প্রতিনিধি কৃষ্ণ কুমার চাকীর আয়োজনে মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুকিতুর রহমান রাফি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এনটিভির বর্ষ পদার্পণের এই আয়োজেন দিনব্যাপী দুই হাজার মাস্ক বিতরণ করা হয়।

The post এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জে মাস্ক বিতরণ appeared first on গোবি খবর.



Advertiser