আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে : ভয়াবহ করোনাভাইরাস সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের সোমবার (২ আগস্ট) সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মামলায় ১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
এদিন সকাল থেকে সন্ধা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান নয়নের নেতৃত্বে এসআই বেলাল হোসেন সঙ্গীয় পুলিশ টিমের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে পৃথক ৩ মামলায় ১ হাজার ৫শ’ টাকা অর্থদন্ড আদায় করা হয়।
প্রশাসনিক টিম এসময় সরকারি বিধি-নিষেধ বাস্তবায়নসহ জনসচেতনতায় ভয়াবহ মহামারি করোনা ভাইরাসের মরণ সোঁবল থেকে নিজে বাঁচতে এবং অন্যদের বাঁচাতে বিভিন্ন সতর্কতার কথা উল্লেখ করেন। এসময় সর্বস্তরের সবাইকে সুস্থ্য থাকতে ঘরে থাকার পরামর্শসহ যথাযথ সরকারি স্বাস্থ্যবিধি অনুসরন করার অনুরোধ জানানো হয়। ভ্রাম্যমান আদালতের কার্যক্রমের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
The post পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩ মামলায় ১ হাজার ৫শ’ টাকা জরিমানা appeared first on গোবি খবর.
