বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের ইউনিক আইডি বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের স্বতন্ত্র আইডির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষার্থীদের ইউনিক আইডিতে সহায়তা করার জন্য বিদ্যালয় থেকে দুইজন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউআইটিআরসিই ভবনে ইউনিক আইডি বিষয়ে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বৃহস্পতিবার সকালে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম পারভেজ।  প্রশিক্ষক ছিলেন একাডেমিক সুপারভাইজার ফিরোজ আলম।

উল্লেখ্য, উপজেলায় ৬ষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রায় ৬৫ হাজার শিক্ষার্থীর ইউনিক আইডি তৈরি করা হবে।

The post গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের ইউনিক আইডি বিষয়ক শিক্ষকদের প্রশিক্ষণের উদ্বোধন  appeared first on গোবি খবর.



Advertiser