গোবিখবর ডেস্ক : আফগানিস্তান বিষয়ে গ্রুপ অব টুয়েন্টি (জি২০) এর শীর্ষ সম্মেলন ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ভারসিনিনি বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন। সম্মেলনে রাশিয়ার প্রতিনিধিত্ব কে করছে সে বিষয়ে স্পষ্ট কিছু না বলে তিনি বলেন, বিষয়টি প্রক্রিয়াধীন।
এর আগে জি ২০ এর বর্তমান সভাপতি ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি বলেছেন, সপ্তাহ ধরে চলা জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশন শেষে জি ২০ সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।
খবর বাসস
The post আফগানিস্তান বিষয়ে জি ২০ শীর্ষ সম্মেলন ২৮ সেপ্টেম্বর appeared first on গোবি খবর.
