শাকিল আহমেদ, জামালপুর প্রতিনিধি: নিউজ টুয়েন্টিফোর টিভি ও স্বদেশ প্রতিদিন পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি তানভীর আজাদ মামুনের মা বিলকিস জাহানের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার যোহর নামাজ পর জামালপুর শহরের চালাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পৌর গোরস্থানে কবরস্থ হয়েছে।জানাজায় জামালপুর বিভিন্ন স্থানীয় পত্রিকার সম্পাদক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জামালপুর জেলা প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, গণমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার ভোর চারটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।বিলকিস জাহান দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। তিনি পলাকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
The post সাংবাদিক তানভীর আজাদ মামুনের মায়ের দাফন সম্পন্ন appeared first on গোবি খবর.
