আমিনুল হকফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গ্রাম পুলিশদের মাঝে নতুন সাইকেল বিতরণ করা হয়েছে। গাইবান্ধা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ফুলছড়ি উপজেলার সাতটি ইউনিয়নের ৭০ জন গ্রাম পুলিশের মাঝে (দফাদার-চৌকিদার) নতুন সাইকেল বিতরণ করা হয়।
ফুলছড়ি উপজেলা পরিষদ চত্বর হতে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ ইমু, ঠিকাদার নজরুল হক প্রমুখ।
The post ফুলছড়িতে গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ appeared first on গোবি খবর.
