অক্সিজেন আবিষ্কারের আগে
শিক্ষক: আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের বিকল্প নেই। অক্সিজেন আবিষ্কৃত হয়েছিল ১৭৭৩ সালে।
ছাত্র: বলেন কি স্যার! ভাগ্যিস আমার জন্ম ১৯৯৮ সালে! ১৭৭৩ সালের আগে জন্ম হলে কী হতো ভাবুন একবার!
****
অভিধানে ‘অসম্ভব’ শব্দটি নেই!
একদিন হিটলারের সঙ্গে দেখা সরফরাজের—
হিটলার: আমার অভিধানে ‘অসম্ভব’ শব্দটি নেই!
সরফরাজ: কী সব সস্তা অভিধান! নতুন আরেকটা কিনে দেখো, সেখানে নিশ্চয়ই পাবে!
****
সাইক্লোন আসলে কী?
একবার জিকু গেছেন চাকরির ইন্টারভিউ দিতে—
প্রশ্নকর্তা: বলুন তো, সাইক্লোন আসলে কী?
জিকু: এক ধরনের লোন স্যার, যা কি না সাইকেল কেনার জন্য দেওয়া হয়।
এসইউ/এমএস
