লিটন সরকার, ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র আলো প্রকল্পের উদ্যোগে শনিবার (১৮ সেপ্টেম্বর) আদিবাসী ও দলিতদের বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাব সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।এতে সংস্থাটির অ্যাডভোকেসি এন্ড ল্যান্ডের প্রকল্প কমকর্তা মো. ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংস্থাটি প্রকল্প সমন্বয়কারী নূরে আলম সিদ্দিকী নিউটন, উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান, জ্যেষ্ঠ সাংবাদিক চন্দ্রনাথ গুপ্ত চান্দা, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সিনিয়র সহ সভাপতি হারুন উর রশিদ, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক দেশ মার যুগ্ম বার্তা সম্পাদক প্লাবন শুভ, ফুলবাড়ী আদিবাসী ও দলিত প্লাটফর্মের সাধারণ সম্পাদক কমল কিস্কু, আদিবাসী সম্প্রদায়ের বাহামনি মুর্মু, নয়ন মার্ডী প্রমুখ।এতে ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ দলিত ও আদিবাসী জনগোষ্ঠীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
The post ফুলবাড়ীতে আদিবাসী ও দলিতদের বিভিন্ন ইস্যুতে মতবিনিময় appeared first on গোবি খবর.
