সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধায় মাদক মামলায় শাহানাজ বেগম রুমি নামে এক নারীর যাবজ্জীবন ও রুবেল মিয়া নামে এক ব্যক্তির পাঁচ বছরের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। রোববার (২৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত শাহানাজ বেগম সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্জিবাড়ি গ্রামের ইলিয়াস মিয়ার স্ত্রী ও রুবেল মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে।এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ফারুক আহম্মেদ প্রিন্স জানান, ২০১৮ সালের এপ্রিল মাসে পৌর শহর থেকে ৮০ গ্রাম হিরোইন ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘ শুনানির পর রোববার এই রায় দেন বিচারক।

The post গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন appeared first on গোবি খবর.



Advertiser