সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

পলাশবাড়ীর সাবেক ইউপি সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক যোদ্ধা বাবলু মেম্বরের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক

আরিফ উদ্দিন, স্টাফ রিপোর্টার, গাইবান্ধা থেকে: গাইবান্ধার পলাশবাড়ীতে চামড়া ব্যবসায়ি সাবেক ইউপি সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক যোদ্ধা ছাইদুর রহমান বাবলু ওরফে বাবলু মেম্বর (৭৫) আর নেই। তিনি রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে পৌরশহরের জামালপুরের (গাইবান্ধা বাস স্ট্যান্ড) নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে অসুস্থতায় তিনি নিজ বাসায় শয্যাশায়ী ছিলেন।মৃত্যুকালে স্ত্রী,একমাত্র ছেলে, ৩ মেয়ে-জামাতা, নাতী-নাতনী, পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, সহকর্মি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিন বাদ আছর শহরের পুরাতন মহিলা ডিগ্রী মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে গাইবান্ধা-৩ আসনের এমপি কৃষকলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, পৌর মেয়র মো. গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন সরকার, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি মো. ফিরোজ কবির সুমন, পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মো. সুরুজ হক লিটন, প্রেস ক্লাব পলাশবাড়ী’র সভাপতি মো. মন্জুর কাদির মুকুল, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি জাপা নেতা আলহাজ্ব আমিনুল ইসলাম রানা, উপজেলা যুবলীগ সভাপতি প্রভাষক রাসেল মাহমুদ তাপস, সাধারণ সম্পাদক তুষার সরকার বাবু এবং ছাত্রলীগ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ পৃথক বিবৃতি দিয়েছেন।

The post পলাশবাড়ীর সাবেক ইউপি সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক যোদ্ধা বাবলু মেম্বরের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক appeared first on গোবি খবর.



Advertiser