রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

২৯ অক্টোবর বাংলাদেশে আসছে আইফোন ১৩

আগামী ২৯ অক্টোবর বাংলাদেশের বাজারে আসছে আইফোন ১৩। বাংলাদেশে অ্যাপলের একমাত্র অনুমোদিত ডিলার কম্পিউস্টার প্রাইভেট লিমিটেডের (সিপিএল) মাধ্যমে ক্রেতারা ঢাকাসহ সারাদেশে আইফোন ১৩ মিনি, আইফোন ১৩, আইফোন ১৩ প্রো ও আইফোন ১৩ প্রো ম্যাক্স কিনতে পারবেন।

শনিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিএল এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে সিপিএলের চেয়ারম্যান রাকিবুল কবির জানান, ওয়েবসাইটের মাধ্যমে আইফোন ১৩ সিরিজের যে কোনো মডেল প্রি-অর্ডার দেওয়া যাবে। তাছাড়া আইএমইআই নম্বর দিয়ে চেক করা যাবে আইফোন-১৩ আসল না নকল।

তিনি জানান, প্রতিটি মডেলই ১২৮ ও ২৫৬ গিগাবাইট মেমোরিসহ পাওয়া যাবে আইফোন ১৩। এছাড়া প্রথমবারের মতো ১ টেরাবাইট স্টোরেজ সুবিধা রাখছে আইফোন।

এইচএস/ইএ/জেআইএম



Advertiser