সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

কানাডার সাস্কাটুনে শারদীয় দুর্গাপূজা উদযাপন

দেশে বা প্রবাসে যেখানেই থাকুক আশ্বিনের শুরু মানেই বাঙালির মননে পূজার গন্ধ। করোনা সংক্রমণ যখন বিশ্বে শ্বাসরুদ্ধকর অবস্থা ঠিক তখনই কানাডার সাস্কাটুনে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ (এসএসপিপি) এই দুর্গোৎসবের আয়োজন করে। গত ১৬ ও ১৭ অক্টোবর স্থানীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরে অনাড়ম্বর পরিবেশে উদযাপিত হয় শারদীয় উৎসব।

jagonews24

করোনা মহামারির কারণে সরকার-ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে উৎসব করা হয়। টিকা নেওয়ার প্রমাণপত্র, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার- এবার পূজাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। এরপরও পুষ্পাঞ্জলির সময় ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূজার্চনা আর পুষ্পাঞ্জলির পর ছিল প্রসাদ বিতরণ। সন্ধ্যায় ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রথম দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই এসএসপিপির সভাপতি উত্তম পাল বাংলাদেশে সনাতন সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানালে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

jagonews24

রোববার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সীমিত পরিসরে সিঁদুর খেলার মাধ্যমে দুই দিনব্যাপী শারদীয় উৎসবের সমাপ্তি ঘটে। শেষে সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদের সভাপতি উত্তম পাল ও সাধারণ সম্পাদক সুদিপ দত্ত স্বাস্থ্যবিধি মেনে দুর্গোৎসব শেষ করায় স্পন্সরসহ সবাইকে ধন্যবাদ ও কালীপূজার আমন্ত্রণ জানান।

এআরএ/জিকেএস



Advertiser