মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২২ সাংবাদিক

প্রিন্ট-অনলাইন ক্যাটাগরিতে ১৩ জন এবং টেলিভিশন-রেডিও ক্যাটাগরিতে ৯ জনসহ মোট ২২ সাংবাদিক পেয়েছেন নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২১।

মঙ্গলবার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

jagonews24

প্রিন্ট-অনলাইন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত ১৩ জন হলেন- দৈনিক সমকালের আবু সালেহ রনি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আব্বাস উদ্দিন নয়ন ও জেবুন নেসা আলো, ডেইলি স্টারের একেএম রাশেদুল হাসান, প্রথম আলোর আদুজ্জামান, রোজিনা ইসলাম ও নাজনীন আখতার; আমাদের সময়ের কবির হোসেন, ঢাকা পোস্টের জোবায়ের হোসেন, বাংলা ট্রিবিউনের মো. শাহেদুল ইসলাম, যুগান্তরের এসএএম হামিদ-উজ-জামান, কালের কণ্ঠের জিয়াদুল ইসলাম এবং সময়ের আলোর রফিকুল ইসলাম সবুজ।

টেলিভিশন ও রেডিও ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পাওয়া ৯ জন হলেন- যমুনা টিভির সুশান্ত সিনহা ও আবু সালেহ মো. পারভেজ সাজ্জাদ; একাত্তর টেলিভিশনের কাবেরী মৈত্রেয় ও আদনান খান; মাছরাঙ্গা টেলিভিশনের মাজহারুল ইসলাম ও কাওসার সোহেলী, নাগরিক টেলিভিশনের শাহনাজ শারমিন, চ্যানেল টোয়েন্টিফোরের সাদমান সাকিব, এনটিভির শফিক শাহীন।

jagonews24

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাওয়ার্ড কমিটির জুরি বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ জার্নালের সম্পাদক শাহজাহান সরদার, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভির এ. মিশুক, সিইও নিয়াজ মোর্শেদ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, অ্যাওয়ার্ড কমিটির আহ্বায়ক ও ডিআরইউ সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল প্রমুখ।

এ বছর প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশিন-রেডিও, দুই ভাগে ২২টি ক্যাটাগরিতে সেরা রিপোর্টের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। দেশের ১০ জন সিনিয়র সম্পাদক জমা পড়া রিপোর্টের মধ্য থেকে যাচাই-বাছাই করে সেরা রিপোর্ট নির্বাচন করেন।

এনএইচ/এমএইচআর/জেআইএম



Advertiser