শামীম আনসারী,নওগাঁ থেকে: নওগাঁর মহাদেবপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাদেবপুর সদর ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে, বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে, দেশরত্ন শেখ হাসিনার সকল উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা, তরুণ সমাজসেবক সাঈদ হাসান তরফদার শাকিল।ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যায় সদর ইউনিয়নের জন্তিগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামবাসীদের সাথে এক নির্বাচনী গণসংযোগে অংশ নেন।নির্বাচনী প্রচারণা কালে শাকিল বলেন, মহাদেবপুর সদর ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ও মাদক, সন্ত্রাস এবং ইভটিজিং মুক্ত ইউনিয়ন গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন। এজন্য সকলের সার্বিক সহযোগিতা ও তাদের মূল্যবান ভোট কামনা করেন।
তিনি আরো বলেন, তিনি আশাবাদী যে, আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি তার নির্বাচনী এলাকা ভিক্ষুক মুক্তকরাসহ শতভাগ বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা, বিধবা ভাতা, ভিজিডি কার্ড প্রদান করবেন। এছাড়াও তিনি এমপি মহদোয়ের সহযোগীতায় শতভাগ বিদ্যুতায়ন, ভ‚মিহীনদের সরকারি বাড়িঘর প্রদান, প্রতিটি রাস্তার মোড়ে মোড়ে সৌর বিদ্যুতের ষ্ট্রিট লাইট স্থাপন এবং যাত্রী ছাউনী স্থাপন, বসার শেড নির্মাণ, ইউনিয়নের মাটির রাস্তা সোলিং করা, শতশত দরিদ্র পরিবার এবং হাটবাজারে টিউবয়েল প্রদান, গরীব অসহায় পরিবারে ফ্রি চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্যানীটারী ল্যাট্রিন প্রদান, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে ব্যাক্তি উদ্যোগে বৃক্ষরোপনসহ সরকারী সকল সুযোগ-সুবিধা সঠিকভাবে এলাকার মানুষের মাঝে পৌঁছে দেওয়ার আশা ব্যাক্ত করেন।
The post সরকারের উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রচেষ্টা নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন সাঈদ হাসান তরফদার শাকিল appeared first on গোবি খবর.
