মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

চাঁদপুরের সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে তলব

চাঁদপুরের সাবেক চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বাগেরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বর্তমান বিচারক নুরে আলমকে তলব করেছেন হাইকোর্ট।

চাঁদপুরের একটি হত্যা মামলায় চিহ্ন থাকার পরও স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করায় এবং তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এই তলব করা হয়।

এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে আগামী ২২ নভেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এফএইচ/জেডএইচ/জেআইএম



Advertiser