জিএম ফাতিউল হাফিজ বাবু,বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্য বিষয় নিয়ে শনিবার জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয় এবং বকশীগঞ্জ সরকারি গণগ্রন্থাগারে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিলের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, সরকারি গণগ্রন্থারের সহকারী লাইব্রেরিয়ান মাহমুদা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন,উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, হিন্দু কল্যাণ পরিষদের সভাপতি রমেশ চন্দ্র রায়, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, আবুল খায়ের আজাদ, গঙ্গারাম দাস প্রমুখ ।বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির নেতৃবৃন্দ, সফল সমবায়ীরা উপস্থিত ছিলেন।
The post বকশীগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত appeared first on গোবি খবর.
