শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

কলম্বোয় ৭ ফুটবলার, পথে বাকিরা

শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য চারজাতি আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল কলম্বোর উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেছে।

অন্যদিকে উজবেকিস্তানে অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে থাকা যে সাত ফুটবলার জাতীয় দলে ডাক পেয়েছেন, তারা এরই মধ্যে তাসখন্দ থেকে শ্রীলংকা পৌঁছে গেছেন।

আগামী ৮ নভেম্বর শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের অন্য ৩ দল হচ্ছে মালদ্বীপ, সিসেলস ও স্বাগতিক শ্রীলংকা। বাংলাদেশের প্রথম ম্যাচ সিসেলসের বিপক্ষে।

ঘরোয়া ফুটবলে আবাহনীর কোচের দায়িত্ব পালন করা পর্তুগালের মারিও লেমোস এই টুর্নামেন্ট বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।

কলম্বোয় পৌঁছানো সাত ফুটবলার
ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়, মাহবুবুর রহমান সুফিল ও ফয়সাল আহমেদ ফাহিম।

আরআই/এসএএস/জিকেএস



Advertiser