রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী (জামালপুর) বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের জেনারেল গ্রুপের পরিচালক পদে আনিসুর রহমান এলিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। এ সংবাদে সরিষাবাড়ী সর্বস্তরের মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। তার আগমনে কামরাবাদ ইউনিয়নের নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আব্দুস সালামের নেতৃত্বে মোটর সাইকেল বহর দিগপাইত থেকে আনিছুর রহমান এলিনকে সংবর্ধনা দিয়ে সরিষাবাড়ী এলিন ট্রেড সেন্টারে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মনজুরুল ইসলাম বিদ্যুৎ, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ এলিন ট্রেড সেন্টারের ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সদস্যবৃন্দ আনিসুর রহমান এলিন কে বিপুল ভোটে নির্বাচিত করায় তাদের সকল ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আনিছুর রহমান এলিন সাবেক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, কামরাবাদ ইউনিয়নের স্বর্ণপদক প্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, এসএ কার্গো লিমিটেড, ঐশী ট্রেড সেন্টার ও পাওয়ার ব্রাইট প্লাস লাইট কর্পোরেশন এর ম্যানেজিং ডিরেক্টার।
The post আনিছুর রহমান এলিন কে সংবর্ধনা appeared first on গোবি খবর.
