সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে চান মেম্বারপ্রার্থী আবু বক্কর

আমিনুল হক, ফুলছড়ি (গাইবান্ধা): আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে চান মেম্বার পদপ্রার্থী আবু বক্কর। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে রবিবার বিকেলে রিটার্নিং অফিসার ও উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টরের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। তিনি ওই গ্রামের মৃত রহমত আলীর পুত্র। আনন্দবাড়ী, চর চৌমহন ও ভাটিয়াপাড়া এলাকা নিয়ে গঠিত ৫নং ওয়ার্ড। তিনি আনন্দবাড়ী, চর চৌমহন ও ভাটিয়াপাড়া এলাকাকে উন্নয়নের রোল মডেল বানাতে বদ্ধপরিকর।

নির্বাচনে নির্বাচিত হয়ে অসহায় মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চান। দুর্নীতি, মাদকমুক্ত ও অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার করেন। তিনি জনগণের সেবায় নিজেকে সদা নিয়োজিত রেখেছেন। করোনাকালীন তিনি এলাকার অসহায় দরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ৫নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, আবু বক্কর মেম্বার না হয়েও এলাকার অনেক উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করেছেন। আসন্ন নির্বাচনে আবু বক্কর তার কাজের সঠিক মূল্যায়ন পাবেন।

মেম্বারপ্রার্থী আবু বক্কর বলেন, এলাকার দরিদ্র জনগোষ্টির উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। এলাকার জনগণ যদি আমাকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত করেন তাহলে আমি আরও বড় পরিসরে এলাকাবাসীর সেবা করতে করার চেষ্টা করবো। তিনি বলেন, আমি এলাকার জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করছি। আমার উন্নয়নের দিক বিবেচনা করে লোকজন যেভাবে সাড়া দিচ্ছে তাতে আগামী নির্বাচনে জয়ী হবো ইনশাল্লাহ।

The post নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করতে চান মেম্বারপ্রার্থী আবু বক্কর appeared first on গোবি খবর.



Advertiser