পশ্চিমবঙ্গ সংবাদদাতা
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনাপুরের পাঁশকুড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেফতার তিনজনকে শুক্রবার তমলুক জেলা আদালতে নেওয়া হয়। গ্রেফতাররা হলেন- বাপন মুন্সি, মঞ্জু পাল, শেখ মনজুর আলী।
পাঁশকুড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, কনকপুর এলাকা থেকে একটি গাড়িতে করে হাওড়ার শ্যামপুরে গাঁজার চালান যাচ্ছে- এমন খবরে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।
কেএসআর/এএসএম
