বুধবার, ১৬ মার্চ, ২০২২

ঘোড়াঘাটে বাড়ির জায়গা নিয়ে মা ও মেয়েকে মারপিট হাসপাতালে ভর্র্তি

মনজুরুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বাড়ির জায়গা নিয়ে মা ও মেয়েকে মারপিট হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ঘোড়াঘাট পৌর ৭ নং ওয়ার্ডের শ্যামপুর গ্রামের কাবিল উদ্দিন সে গত ৮ বছর পূর্বে বাড়ীর সামনে ৬ শতাংশ জায়গা ক্রয় করে বাড়ীর খলান হিসাবে ফলজ গাছপালা লাগিয়ে ব্যবহার করত। যার জেএল নং ১০৪, খং নং ১৮৭, দাগ নং ১০১৪। ওই জায়গা একই গ্রামের রাজ্জাক মিয়ার আত্মীয়র বলে ১৬ মার্চ বেলা সাড়ে ০৯টায় রাজ্জাক মিয়া ও তার লোকজন ওই জায়গায় গিয়ে আম, কাঁঠালের গাছ কাটা শুরু করে।

ওই সময় মা নারগিছ বেগম ও মেয়ে নাছরিন বেগম এর প্রতিবাদ করলে রাজ্জাক ও তার লোকজন অতর্কিত হামলা করে মা ও মেয়েকে লোহার রড, রামদা দিয়ে কুপিয়ে গুরুত্বর জখম করে ঘটনাস্থলে ফেলে যায়। স্থানীয় লোকজন অবস্থার বেগতিক দেখে গুরুত্বর জখম অবস্থায় উদ্ধার করে মা ও মেয়েকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে। ইতিপূর্বে ওই জমিকে কেন্দ্র করে রাজ্জাক ও তার লোকজন কাবিল উদ্দিন ও তার স্ত্রী নারগিছ বেগমকে মারপিট করলে কাবিল উদ্দিন বাদী হয়ে দিনাজপুর ঘোড়াঘাট আমলী আদালতে মামলা করে এবং উক্ত মামলা চলমান আছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় আবারও মামলার প্রস্তুতি চলছে।

The post ঘোড়াঘাটে বাড়ির জায়গা নিয়ে মা ও মেয়েকে মারপিট হাসপাতালে ভর্র্তি appeared first on গোবি খবর.



Advertiser