শুক্রবার, ১৮ জুন, ২০২১

ধামইরহাটে দুই ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে দুই ইউপি চেয়ারম্যান দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলার দূর্গাপুর গ্রামে উমার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান হোসেন (৫৬) নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দাফন অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মো.আজাহার আলী মন্ডল,উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়সহ অসংখ্য মুসল্লি অংশ গ্রহণ করেন।

অপরদিকে ধামইরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রব নিস্তার (৭৪) কে তাঁর নিজ গ্রাম চকময়রামে স্বাস্থ্যবিধি মেনে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য,উপজেলার একমাত্র বিএনপি দলীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুজ্জামান হোসেন প্রথমে করোনা ও পরে করোনামুক্ত হলেও তিনি ফুসফুসে জটিল রোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেন। অপরদিকে উপজেলার চকময়রাম গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান ধামইরহাট ইউনিয়নের সাবেক বিএনপি দলীয় চেয়ারম্যান আব্দুর রব নিস্তার করোনায় আক্রান্ত হয়ে বগুড়া টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে ইন্তেকাল করেন।

The post ধামইরহাটে দুই ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন appeared first on গোবি খবর.



Advertiser