শুক্রবার, ১৮ জুন, ২০২১

ধামইরহাটে বিষপানে ক্ষৃদ্র-নৃগোষ্ঠির বৃদ্ধার মৃত্যু

মো.হারুন আল রশীদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে বিষপানে এক বৃদ্ধা মারা গেছে। জানা গেছে,উপজেলার ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত নেউটা গোপাইডাঙ্গা গ্রামের ক্ষুদ্র-নৃগোষ্ঠির কৃষি শ্রমিক যোগেশ মুরমু (৬৭) শুক্রবার সকালে নিজ বাড়ীতে বিষপান করে। বিষয়টি জানতে পেয়ে পরিবারের লোকজন তাৎক্ষনিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় দিকে সে মারা যায়। তিন ছেলে ও পাঁচ মেয়ে সন্তানের বাবা যোগেশ মুরমু ওই গ্রামের মৃত অর্জুন মুরমুর ছেলে। এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান,প্রায় ৭-৮ বছর ধরে যোগেশ মুরমু মানসিক রোগে আক্রান্ত ছিল। ভালোমন্দ বোঝার মতো হিতাহিত জ্ঞান তার ছিল না।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, সুরতহাল তৈরি করে কোন অভিযোগ না থাকায় সৎকারের জন্য পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

The post ধামইরহাটে বিষপানে ক্ষৃদ্র-নৃগোষ্ঠির বৃদ্ধার মৃত্যু appeared first on গোবি খবর.



Advertiser