শুক্রবার, ১৮ জুন, ২০২১

গোবিন্দগঞ্জে মাদক সহ দুই মহিলা আটক

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সহ দুই মহিলাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালিয়ে বাসের দুইজন মহিলা যাত্রীকে আটক করা হয়। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিকে থানার উপপরিদর্শক আকতারের নেতৃত্বে ঢাকাগামী শ্যামলী পরিবহনে অভিযান চালানো হয়। এসময় বাসের দুই মহিলা যাত্রীর শরীরে বিশেষ ভাবে রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক দুই মহিলা যাত্রী নারায়নগঞ্জ জেলার ১নং বাবুরাইল গ্রামের বেল্লাল হোসেনের স্ত্রী পান্না বেগম (৩২) এবং একই গ্রামের আহসান হাবীবের স্ত্রী সুহেদা আকতার (২৮)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান জানান, সুহেদা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে গাইবান্ধা ও নীলফামারী আদালতে দুটি মাদক মামলা বিচারাধীন আছে।

The post গোবিন্দগঞ্জে মাদক সহ দুই মহিলা আটক appeared first on গোবি খবর.



Advertiser