বুধবার, ১৬ জুন, ২০২১

ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের মাঠ দিবস অনুষ্ঠিত

মনজুরুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আদিবাসী নারীদের নেতৃত্বে বিষমুক্ত নিরাপদ খাদ্য বছর ব্যাপি উচ্চ মূল্যের সবজী ও ফল চাষ উৎপাদন কর্মসুচীর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার মারিয়ামপুর মিশন স্কুল মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের কারিগরি সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঘোড়াঘাট এপির ম্যানেজার রোলেন্ড গোমেজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এখলাস হোসেন সরকার,ওয়ার্ল্ড ভিশন ঘোড়াঘাট এপির প্রোগ্রাম অফিসার কৃষিবিদ ড. পরিমল সরকার, প্রোগ্রাম ্অফিসার মারিও মার্ডী,ইউনাইটেড সীড ষ্টোর বগুড়ার এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল বাছেদ খান।

মাঠ দিবসে আদিবাসি নারীরা তাদের উৎপাদিত বিষমুক্ত সবজী ও বারোমাসি তরমুজ এর প্রদর্শন করা হয়। এতে আদিবাসি নারী,কৃষক দলের সদস্য, সরকারি ও বে-সরকারি অংশীদারবৃন্দ ্অংশ গ্রহন করেন।

The post ঘোড়াঘাটে ওয়ার্ল্ড ভিশনের মাঠ দিবস অনুষ্ঠিত appeared first on গোবি খবর.



Advertiser