বুধবার, ১৬ জুন, ২০২১

করোনা মুক্ত হলেন সাপাহারের ইউএনও আব্দুল্যাহ আল মামুন

সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ করোনা মুক্ত হলেন নওগাঁর সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন। ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার পর আজ বুধবার এন্টিজেন টেস্ট রিপোর্ট নেগেটিভ আসলে তাকে সুস্থ ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পলা কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন জানান, তিনি ১৪ দিন যাবৎ সরকারি বাস ভবনে কোয়ারান্টাইনে ছিলেন। আজ বুধবার সকালে এন্টিজেন টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। যেহেতু তিনি ১৪ দিন কোয়ারান্টাইনে ছিলেন একারনে তাকে আজ সুস্থ ঘোষনা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন বলেন, গত ২৯ মে হালকা জ্বর ও সর্দি দেখা দেয়। ২ জুন করোনা টেস্টের জন্য নমুনা দিলে পরবর্তীতে রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকেই পরিবার সহ সরকারি বাসভবনে কোয়ারান্টাইনে ছিলাম। ১৪ দিন কোয়ারান্টাইনে থাকার পর আজ সকালে আমাকে সুস্থ ঘোষনা করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।

The post করোনা মুক্ত হলেন সাপাহারের ইউএনও আব্দুল্যাহ আল মামুন appeared first on গোবি খবর.



Advertiser