রবিবার, ২০ জুন, ২০২১

সাংবাদিক আব্দুল হামিদ মিয়ার দাফন সম্পন্ন

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা-সভাপতি, সাপ্তাহিক সুন্দরগঞ্জ পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং গাইবান্ধা বারের এ্যাডভোকেট প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। আজ রবিবার উপজেলার দহবন্দ ইউনিয়নের আরাজী দহবন্দ গ্রামের নিজ বাড়িতে দুপুর দুইটায় দ্বিতীয় নামাযে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাঁর জানাযা নামাযে সুন্দরগঞ্জ উপজেলার সকল কর্মরত সাংবাদিক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক ও সুধিজন উপস্থিত ছিলেন। জানাযা পূর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দহবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কবির মুকুল, শিক্ষক নেতা গোলাম রব্বানী, প্রধান শিক্ষক ও সাংবাদিক এ মান্নান আকন্দ প্রমূখ।

পরে তাঁর কবরে ফুলের শ্রদ্ধা প্রদান করেন সুন্দরগঞ্জ উপজেলার কর্মরত সকল সংবাদিকগণ। এর আগে সকাল সাড়ে দশটায় গাইবান্ধা আদালত চত্ত¡রে প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যু শোক প্রকাশ করেছেন, গাইবান্ধা-১, সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, ভারপ্রাপ্ত চীফ জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, জেলা বার এ্যাসোসিয়াশনের সভাপতি এ্যাড. আহসানুল করিম লাছু, সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, এ্যাড. জাহাঙ্গীর আলম জিন্নাহ্, এ্যাড. মোহাম্মদ আলী, এ্যাড. জাহাঙ্গীর আলম, এ্যাড. আবুল কাশেম মিয়া, এ্যাড. ইদ্রিস আলী সরকার প্রমূখ। গত শনিবার দুপুর দেড়টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি ১৯৫৯ সালের ১ জানুয়ারী উপজেলার দহবন্দ ইউনিয়নের আরাজী দহবন্দ গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম ইমান উল্লাহ মিয়া এবং মাতা হাজিরান নেছা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও এক ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

The post সাংবাদিক আব্দুল হামিদ মিয়ার দাফন সম্পন্ন appeared first on গোবি খবর.



Advertiser