রবিবার, ২০ জুন, ২০২১

কোভিডকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ পরামর্শ কর্মশালা

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কোভিডকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা বাল্যবিবাহ প্রতিরোধ পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপি’র আয়োজনে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আজ রোববার উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন ইউএনএফপি’র রিপ্রেজেন্টেটিভ ড. অসা টর্কেলসন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়সার প্রমূখ। পরামর্শ কর্মশালায় অতিথিগণ সরাসরি কিশোরীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং পরামর্শ প্রদান করেন। কর্মশালায় কিশোর-কিশোরী ক্লাবের সদস্য, শিক্ষার্থী, কাজী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

The post কোভিডকালীন কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধ পরামর্শ কর্মশালা appeared first on গোবি খবর.



Advertiser