নিজস্ব প্রতিবেদক: কলেজ ছাত্র তারেক হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ। ১৬ জুন বুধবার ভোর রাতের আগে বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা থেকে ফারুককে গ্রেফতার করা হয়। ফারুক কলেজ ছাত্র তারেক হত্যা মামলার প্রধান আসামী।
জমিজমা নিয়ে বিরোধের জেরে উপজেলার কামারদহ ইউনিয়নের খাঁ পাড়া গ্রামের কলেজ ছাত্র তারেক গুরুতর আহত হয়। ৬ দিন ধরে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে ১১ জুন তাঁর মৃত্যু হয়।
নিহত তারেক হামলায় গুরুতর আহত হওয়ার পর মা তাহেরা বেগম ৬ জুন ফারুক সহ আরও ৪ জনকে আসামী করে মামলা করে। পরে চিকিৎসাধীন ফারুকের মৃত্যু হয়। পুলিশ আসামী ফারুককে বুধবার গ্রেফতার করেছে। বাঁকি ৪ আসামী আগেই আদালত থেকে জামিন নিয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদী হাসান হত্যা মামলার প্রধান আসামী ফারুক কে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
The post গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী আটক appeared first on গোবি খবর.
