মঙ্গলবার, ২২ জুন, ২০২১

মধুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাছের চারা বিতরণ

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মমুজিবুর রহমানের  জন্মশতবার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২২ জুন) সকাল ১১ টায় মধুপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত চারা বিতরণ অনুষ্টানে  উপস্হিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি অফিসার শামীমা বেগম লাভলী, ভিডিপি প্রশিক্ষক ইয়াকুব আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌরসভার  আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে মোট ৫৩২ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

The post মধুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গাছের চারা বিতরণ appeared first on গোবি খবর.



Advertiser