রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং মহাদান ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ দলীয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজ সেবক মোমেনুল ইসলাম মিন্টু বি,এ। সে লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই সম্প্রতি তিনি এলাকায় জনসংযোগ, মতবিনিময় সভা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক কার্যক্রম ও এলাকার উন্নয়নমূলক সকল কর্মকান্ডে নিয়মিত অংশ গ্রহণ করছেন। উপজেলার ৮নং মহাদান ইউনিয়নের সম্ভান্ত পরিবারের মরহুম আলহাজ্ব আজিজুল হক ও মাতা আজিতুন নেছার ৫ম সন্তান মোমেনুল ইসলাম মিন্টু।তিনি রাহমানিয়া হাফেজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি, সানাকইর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক, ৭১নং সানাকইর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সানাকইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। মোমেনুল ইসলাম মিন্টু মহাদান ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৮নং মহাদান ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নের সকল জনসাধারণের সুখ-দুঃখকে সাথী করে পুরো ইউনিয়নের সার্বিক উন্নয়নের দায়িত্বভার গ্রহণ করতে চান তিনি।ইউনিয়নবাসীর সাধারণ মানুষ জানান, মরহুম আলহাজ আজিজুল হকের উপকারের কথা ভুলার মত নয়, জীবনদশায় সাধারণ মানুষের পাশে ছিলেন সবসময়। তার ধারাবাহিকতায় ছেলে মোমেনুল ইসলাম মিন্টুও মানুষের উপকার ও অসহায়দের সহযোগীতা করে যাচ্ছেন। আমরা তার পাশে আছি, আমরা চাই শেখ হাসিনা নৌকা প্রতীক দিয়ে তাকেই পাঠাবেন নির্বাচনে।মোমেনুল ইসলাম মিন্টু বলেন, আওয়ামীলীগ পরিবারে আমার জন্ম, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বেড়ে উঠেছি, রাজনীতি করি এলাকার মানুষের সেবা করতে, যুগের পর যুগ ধরে মহাদান ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছে আমার পরিবার। ইনশাআল্লাহ আমাকে যদি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা প্রতীক দেন আর জনগণ যদি আমাকে ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেন কথা দিচ্ছি নিজেকে বিলিয়ে দিবো মানুষের সেবায়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, বিশ্ব-মানবতার মা, সফল রাষ্ট্রনায়ক, দেশরত্ন শেখ হাসিনা এবার আমাকেই মহাদান ইউনিয়নের আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়ে জনগণের সেবা করার সুযোগ দিবেন বলে আমি শতভাগ আশাবাদী। আর এ সুযোগটি শতভাগ ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ইউনিয়নের সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করে দেয়ার অঙ্গীকার ও প্রত্যয় ব্যাক্ত করেন তিনি।
The post ইউপি নির্বাচনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মোমেনুল ইসলাম মিন্টু appeared first on গোবি খবর.
