বুধবার, ২৩ জুন, ২০২১

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী গাইবান্ধার গোবিন্দগঞ্জে উদযাপিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে বুধবার সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, র‌্যালি, দোয়া মাহফিল ও আলোচনা সভা সহ নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।


প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে বর্ণাঢ্য বিশাল এক র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেয়ে র‌্যালি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান মাস্টার, সহ সভাপতি পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম শাহীন, অর্থ সম্পাদক আতিকুর রহমান আতিক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


অপরদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের নেতৃত্বে বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, স্থানীয় এমপির সমন্বয়কারী আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাপ্পী সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

The post গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত appeared first on গোবি খবর.



Advertiser